০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 8

দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে– রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬