০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

জাপানে হঠাৎ ভারী বর্ষণ, বিমানবন্দরে আটকা হাজার হাজার যাত্রী

জাপানের পূর্বাঞ্চলে আকস্মিক ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের কারণে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়েছেন। একই সঙ্গে বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে পড়া হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন সরকারি ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচারে মুষলধারে বৃষ্টির পর ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়। চিবা ও আশপাশের অঞ্চলের চার লাখেরও বেশি বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের কারণে প্রায় ৪৫ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চিবায় ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়, যা ওই অঞ্চলে পুরো আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের সমান।

পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রথমবারের মতো চিবা প্রিফেকচারের জন্য ভারী বৃষ্টিপাত ও ভূমিধস সংক্রান্ত সর্বোচ্চ ‘লেভেল-৫’ সতর্কতা জারি করে।

টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় চিবায় প্রাণহানির ঘটনা ঘটে। ইচিকাওয়া শহরের একটি সড়ক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সাকুরা শহরে বন্যার পানিতে গাড়ি আটকে ৬৬ বছর বয়সী এক নারী মারা যান। এ ছাড়া বানের জলে চালক বের হতে না পেরে পৃথক গাড়িতে আরও দুজনের মৃত্যু হয়।

শুক্রবার সকালে পরিস্থিতি পর্যালোচনা শেষে চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই বলেন, ‘এটি অত্যন্ত অস্বাভাবিক এক পরিস্থিতি ছিল। আমি ক্যারিয়ারে অনেক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছি, কিন্তু এমন ভয়াবহ দৃশ্য আগে কখনো দেখিনি।’

প্রবল বৃষ্টির কারণে টোকিওর অন্যতম প্রধান যোগাযোগকেন্দ্র নারিতা বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হন প্রায় ৭ হাজার আটকা পড়া যাত্রী। এ ছাড়া চিবা প্রাদেশিক প্রশাসনিক ভবনে আশ্রয় নিয়েছেন অন্তত ১ হাজার ৭০০ জন।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রচারিত ফুটেজে দেখা গেছে, চিবায় সুয়ারেজ নিষ্কাশন লাইন উপচে তীব্র বেগে পানি বের হয়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সমান উঁচুতে উঠে যাচ্ছে। শুক্রবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও বন্যা ও নতুন করে ভূমিধসের ঝুঁকি নিয়ে স্থানীয় অধিবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ডিএস./

ট্যাগ :

শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের উন্নয়নে ১ হাজার কোটি টাকার প্রকল্প

জাপানে হঠাৎ ভারী বর্ষণ, বিমানবন্দরে আটকা হাজার হাজার যাত্রী

প্রকাশিত : ০৩:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬