সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকালের দিকে শেরপুর জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুর শহরের গোপালবাড়ী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ সেজে অংশ নেয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন মজুমদার এর সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অংশগ্রহণ করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা,সদর থানার কর্মকর্তা (ওসি)খোকন চন্দ্রঘোষ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব সুব্রত কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
ডিএস./





















