অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ভারত ম্যাচের প্রস্তুতি নিয়েছে ব্রাজিল দল। ইতোমধ্যে প্রীতি ম্যাচ খেলতে ভারতে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় পৌঁছায় সেলেসাওরা।
অস্ট্রেলিয়া সফর দিয়ে আন্তর্জাতিক বিরতি শুরু হয় আনচেলত্তির শিষ্যদের। প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় দেখায় সকারুদের ৪-২ গোলে হারায় তারা। এবার লক্ষ্য আরেকটি জয়।
তবে ম্যাচটি ভারতের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। কারণ, ফুটবলের কোনো প্রতিযোগিতা কিংবা প্রীতি ম্যাচ; কোনোটিতেই এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়নি দেশটি।
তাই কলকাতায় শনিবারের ম্যাচ ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
ডিএস./






















