টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার মাদরাসা দারুল ইসলাম মুহাম্মাদিয়া বল্লা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বল্লা ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান মিলনের উদ্যোগে এবং ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার ব্যবস্থাপনায় এ শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি ছানি রোগীদের অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কালিহাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম এনামুল হক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশা,জামায়েত ইসলামী নেতা জাকির হোসেন ভূইয়া, মাদরাসা দারুল ইসলাম মুহাম্মাদিয়া বল্লা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, বল্লা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
ডিএস./



















