০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দীর্ঘ আট মাস পর উৎপাদনে যমুনা সার কারখানা

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা দীর্ঘ ৮ মাস গ্যাস সংকটের কারনে বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে সার উৎপদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদন বিভাগীয় প্রধান মোঃ ফজলুল হক। গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলাতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। পরে কিছুদিন উৎপাদনে থাকলেও চলতি বছরের ১২ ই ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ পায় যমুনা সার কারখানা। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে। উৎপাদন শুরু হওয়ায় উচ্ছসিত কারখানার সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরা।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

দীর্ঘ আট মাস পর উৎপাদনে যমুনা সার কারখানা

প্রকাশিত : ০৫:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬