০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কাগজে দারিদ্র্যমুক্ত দেশ ! অনাহারে লাখো ভারতীয়

দারিদ্র্যসীমার ওপরে উঠলেও ভারতের বহু পরিবার এখনো অভাব-অনটন ও আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে, দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের। ছবি: সংগৃহীত
দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। এ সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে কাগজে-কলমে দারিদ্র্য থেকে মুক্তি পেলেও বাস্তবে লাখো মানুষের জীবন এখনো অভাব-অনটনে কাটছে।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের অনেক পরিবার দারিদ্র্যসীমার সামান্য ওপরে থাকলেও যেকোনো আর্থিক সংকটে আবারও চরম দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মূল্যবৃদ্ধি, ঋণের বোঝা, চিকিৎসার খরচ ও অনিশ্চিত কর্মসংস্থান তাদের জীবনকে কঠিন করে তুলেছে।

রাজস্থানের ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির পরিবার এর একটি উদাহরণ। মাসে প্রায় ১১ হাজার রুপি আয় করলেও তিন সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। বাড়তি আয়ের জন্য ঘর পরিষ্কার ও থালাবাসন ধোয়ার কাজ করেন তিনি। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ঋণের কারণে মাসের শেষ দিকে খাবার কেনার টাকাও থাকে না।

বিশ্বব্যাংকের হিসাবে, ভারতের দারিদ্র্য কমার পেছনে সরকারি খাদ্য সহায়তা ও নারীদের কর্মসংস্থান বৃদ্ধির ভূমিকা রয়েছে। দেশটির প্রায় ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনা মূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য পান। তবে বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্যসীমার হিসাব দিয়ে মানুষের প্রকৃত জীবনযাত্রার মান বোঝা যায় না। মহামারি, বন্যা, খরা কিংবা চিকিৎসার অতিরিক্ত খরচের মতো একটি ধাক্কাই অনেক পরিবারকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: আল জাজিরা।

ডিএস,/

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কাগজে দারিদ্র্যমুক্ত দেশ ! অনাহারে লাখো ভারতীয়

প্রকাশিত : ০১:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬