০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মাঠের চেয়ে জেলেই সবচেয়ে সুখী ছিলেন আলভেজ

এক তরুণীকে পানশালায় যৌন নিপীড়নের অভিযোগে জেল খেটেছেন এক বছরেরও বেশি। পরে প্রমাণ হয়েছে, নিরপরাধ ছিলেন তিনি। কিন্তু ওই জেলে থাকার সময়টা জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সাবেক ব্রাজিল তারকা দানি আলভেজ সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে আলোচনায় এসেছেন।

স্পেনের একটি কারাগারে ১৪ মাস আটক ছিলেন আলভেজ। এই সময়ে তার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। ফুটবল মাঠে লাখ লাখ ইউরো আয় করেও যা পাননি, তার চেয়ে বেশি কিছু পেয়েছেন জেলজীবনে! আলভেজ বললেন, এই সময়ে বিশ্বাস তাকে সুখ ও পরিপূর্ণতার যে অনুভূতি তাকে দিয়েছে, যেটা তিনি কখনও খেলোয়াড়ি ক্যারিয়ারে পাননি।

আলভেজ এখন ধর্মপ্রচারক। সম্প্রতি এক ধর্মীয় বক্তৃক্তায় তিনি বার্সেলোনার কাছে ব্রায়ান্স ২ কারাগারে থাকার সময়টা স্মরণ করলেন। জানালেন, জেলের ভেতরে তিনি কাজ করে ১১৩ ইউরো কামাই করতেন। ওই স্বল্প আয়ও তার জন্য ছিল অত্যন্ত সুখের। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করতাম। জেলে ১১৩ ইউরো পেতাম, কিন্তু লাখ লাখ ইউরো আয়ের চেয়েও ওই সময়ে আমি বেশি সুখে ছিলাম।’

ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং জেলজীবন কীভাবে তার দৃষ্টিভঙ্গি বদলে দিলো, সেটা নিয়ে সাবেক এই বার্সা তারকা বললেন, ‘আমি অনেক প্রশ্ন করি। আমি তার সামনে একজন শিশু। আমি তাকে সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করি।’ সম্প্রতি ধারাবাহিকভাবে ধর্মীয় বক্তৃতা দিয়ে যাচ্ছেন আলভেজ। ধর্মপ্রচারক হওয়ার পর থেকে প্রায় সময় তিনি জনসমক্ষে তার জেলে থাকার সময় নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে তার ভাষায় সেই আধ্যাত্মিকতায় রূপান্তরের গল্প শোনান।

৪৩ বছর বয়সী আলভেজ ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়ন করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি আদাল তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। ১০ লাখ ইউরো জরিমানা দিয়ে জামিন পান তিনি ওই বছরের মার্চে। তার আগে ১৪ মাসের কারাদণ্ড ভোগ করেন।

পরের বছর ২০২৫ সালের মার্চে কাতালুনিয়ার শীর্ষ আদালত তার সাজা বাতিল করে আপিলে তাকে নির্দোষ ঘোষণা করেন। তারা জানান, আগের রায়ে বেশ কিছু অসঙ্গতি ছিল এবং তার নির্দোষিতা নাকচের জন্য যথেষ্ট প্রমাণ ছিল না।

মাঠে আলভেজ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবে খেলেছেন। বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে ঘরোয়া ও মহাদেশীয় শিরোপা জিতেছেন। ৪৬টি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় এই রাইটব্যাক। কাতালান ক্লাবের হয়ে ৪০৯ ম্যাচ খেলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২৩ গোল ও ২৩ ট্রফি জিতেছেন। এছাড়া জুভেন্টাসের সঙ্গে সিরি আ ও পিএসজির সঙ্গে ফরাসি লিগ শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচ খেলে দুটি কোপা আমেরিকাও জেতা হয়েছে তার।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

মাঠের চেয়ে জেলেই সবচেয়ে সুখী ছিলেন আলভেজ

প্রকাশিত : ০২:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬