০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার

মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়। ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়কে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছে দেশটির সরকার। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে এ মন্তব্য করেন।

শুক্রবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয় বলেন, ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। ফলে এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। তার মতে, রায়টি ন্যায্য হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালায়। এ সময় কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র বিদ্রোহীদের হামলার জবাবে ওই অভিযান চালানো হয়েছিল। তবে আদালত বলেছে, অভিযানের সময় বেসামরিক মানুষ ও কথিত যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।

আদালত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছে, যদিও এর পরিমাণ পরে নির্ধারণ করা হবে। তবে আদালতের রায় কার্যকর করার নিজস্ব কোনো ব্যবস্থা নেই। ফলে মিয়ানমার সরকার এসব নির্দেশ কতটা মানবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: ফ্রান্স২৪

ডিএস/

জনপ্রিয়

গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার

প্রকাশিত : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬