০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালিহাতীর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোহর আলীর নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালিত হয়।

বৃহস্পতিবার বিকেলে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারান্দিয়া বাজার এলাকা ও টাঙ্গাইল এলেঙ্গা ভূয়াপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে নারান্দিয়া বাসস্টান্ড গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, আমাদের নেতা প্রধান মন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিযে নিয়ে যেতে কাজ করছেন। তখন সেই ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

আমরা প্রতিহিংসা নয় শান্তির বাংলাদেশ চাই। আওয়ামী লীগ কোনো নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোহর আলী, বিএনপি নেতা আলাউদ্দিন ও আব্দুল বাঁচেন প্রমুখ ।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬