০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তাদের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন তিনি। কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান। শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ক্রীড়া সামগ্রী। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে তার এই আন্তরিক সময় কাটানোর ঘটনা উপস্থিতদের মধ্যে এক আনন্দময় পরিবেশ তৈরি করে।

শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুরাও তাকে শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬