০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের যুবাদের লক্ষ্য ১৮৮

থম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের স্বাদ নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আজ যুব এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। প্রথমে ব্যাট করা পাকিস্তান বোলারদের নৈপুণ্যে গুটিয়ে গেছে ১৮৭ রানে।

চট্টগ্রামে যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলারদের বাহবা দিতেই পারে বাংলাদেশ। আজ চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বোলারদের নৈপুণ্যে পাকিস্তান গুটিয়ে গেছে ১৮৭ রানেই। টিকে থাকার ম্যাচে জয়ের লক্ষ্যে প্রাথমিক কাজটা সেরে রেখে এখন অপেক্ষা ব্যাটসম্যানদের নৈপুণ্যের।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম উইকেটের জন্য বেশ কিছুটা অপেক্ষা করতে হয়েছে তৌহিদ হৃদয়ের দলকে। পাকিস্তানের প্রথম উইকেট পড়ে দলীয় ৩০ রানের মাথায়। মহসিন খানের উইকেটটি নেন অভিষেক দাস শরিফুল ইসলামের ক্যাচে।

এরপর সায়েম আইয়ুব ও রোহাইল নাজিরের জুটিতে ধাক্কা কাটিয়ে পাকিস্তান এগিয়ে গেলেও দলীয় ৭৩ ও ৭৪ রানে পরপর দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আবারও চেপে ধরে বাংলাদেশ। দুটি উইকেটই নেন রিশাদ হোসেন। সাদ খানকে এলবিডব্লু করেন রিশাদ। রোহাইল রিশাদের বলে ধরা পড়েন রাকিবুল হাসানের হাতে।

৩ উইকেট পড়ে যাওয়ার পর ওয়াকার আহমেদের ব্যাটেই মূলত মোটামুটি লড়াকু সংগ্রহ পেয়েছে পাকিস্তান। ৫৮ বলে ১০ চার ও এক ছয়ে ৬৭ রান করেন তিনি। ওয়াকারকে ফেরান শরিফুল। প্রান্তিক নওরোজ নাবিলের ক্যাচ বানিয়ে। ওয়াকারকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন মোহাম্মদ জুনায়েদ। তিনি ২৪ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে শরিফুলের হাতে ধরা পড়েন। পাকিস্তান শেষ ৫ উইকেট হারায় মাত্র ৫৫ রানে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ। ২টি শরিফুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়, অভিষেক ও রাকিবুল।

এই প্রতিবেদন লেখার সময় ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০ রান। শুরুতেই হাসনাইনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তানজিদ হাসান। সাজিদ ফিরেছেন ২১ রান করে নাঈম শাহর বলে। প্রান্তিক নওরোজ নাবিলের সঙ্গে এই মুহূর্তে উইকেটে আছেন অধিনায়ক তৌহিদ হৃদয়।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

বাংলাদেশের যুবাদের লক্ষ্য ১৮৮

প্রকাশিত : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮