১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নরসিংদীর পলাশে ইয়াবাসহ আটক ১

নরসিংদীর পলাশ উপজেলায় একাধিক মাদক মামলার আসামী আলমগীর হোসেন আলম (৫৫) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পলাশ থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলম ওই ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে।

থানা পুলিশ জানায়, আটককৃত আলম দীর্ঘদিন যাবত গজারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জহিরুল ইসলাম ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি গোলাম মোস্তাফা জানান, আটককৃত আলমগীর হোসেন আলম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বিবি /ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নরসিংদীর পলাশে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ০৩:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮