১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‌ ‘মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার’

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের আশায় টাঙ্গাইলের গোপালপুর উপজেল পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন ইউনুস ইসলাম তালুকদার। কিন্তু মনোনয়ন পাননি। তাই পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উপজেলা পরিষদ সূত্র জানায়, ইউনুস ইসলাম তালুকদার টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন দলীয় সভাপনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন কোন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। তাই মনোনয়ন পেতে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগের বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে অবহিত করেন।
রোববার (২৫ নভেম্বর) টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসানকে। দলীয় মনোনয়ন না পেয়ে ওই দিনই ইউনুস ইসলাম উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পত্রটি প্রত্যাহার করে নেন। তিনি সোমবার পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

বিবি / ইএম

ট্যাগ :

‌ ‘মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার’

প্রকাশিত : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮