পার্বত্য চট্টগ্রামের দূর্ঘম প্রত্যন্ত জনপদে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী মন্তব্যে করে খাগড়াছড়ির মহালছড়ি জোন ( মৃত্যঞ্জয়ী পঁচিশ) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোসতাক আহমেদ বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় সেনাবাহিনীর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রত্যন্ত এলাকার সাধারণ পাহাড়ী-বাঙ্গালীদের প্রাথমিক চিকিৎসার বর্তমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা নিজেরাই নিজেদের ও স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা দিতে পারবে যা সাধারণ রোগীদের বড় ধরণের সমস্যা থেকে মুক্তি দিবে।
২৭ নভেম্বর মঙ্গলবার সকালে মহালছড়ি উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও স্থানীয় প্রায় ৬৫ জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীসহ মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান, সাংবাদিক মিল্টন দাশ, মোঃ সাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ থেকে শুরু হওয়া টানা ২ সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষন কার্যক্রম রিজিয়ন কমান্ডারের সমাপনী বক্তব্যেও মাধ্যমে শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর।
বিবি/ ইএম














