০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

পাবনায় ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

পাবনা সদর উপজেলায় কাঠভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহীন আলম (৫০), একই উপজেলার আটলংকা গ্রামের ওম্বর আলীর ছেলে আহাম্মদ আলী (৪৮) ও ফৈলজানা গ্রামের কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫০)।

আহত শ্রমিকের নাম জফির উদ্দিন (৫৫)। তিনি বালুদিয়ার গ্রামের হোসেন মন্ডলের ছেলে।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এসময় একজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পাবনায় ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

প্রকাশিত : ০৯:৩০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮