০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কক্সবাজারের ৪ টি আসনে ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

কক্সবাজারের চারটি সংসদীয় আসনের আটটি উপজেলায় নির্বাচনী বিচারিক কার্যক্রম চালানোর জন্য ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগকৃত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে কক্সবাজার-১ আসনের চকরিয়া উপজেলায় চকরিয়া উপজেলা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব, পেকুয়া উপজেলায় খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহম্মদ হাসান।
কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়া উপজেলা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক, মহেশখালী উপজেলায় মহেশখালী উপজেলা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুশান্ত প্রসাদ চাকমা।
কক্সবাজার-৩ আসনের কক্সবাজার সদর উপজেলায় কক্সবাজার সিজেএম আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জেরিন সুলতানা, রামু উপজেলায় একই আদালতের ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন।
কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় কক্সবাজার সিজেএম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন ও টেকনাফ উপজেলায় কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেসী মতা প্রদান করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগন ২৯ ডিসেম্বর ২০১৮ থেকে ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা চারদিন যেকোন নির্বাচনী অভিযোগ আমলে নেয়া, সংপ্তি বিচার ও প্রতিবেদন তৈরী ও তৈরীকৃত প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিল সহ নির্বাচনী বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এসব বিচার বিভাগীয় কর্মকর্তাগন বর্তমান স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে যথাসময়ে নির্বচনী দায়িত্বে যোগ দেয়ার জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কক্সবাজারের ৪ টি আসনে ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশিত : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮