১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকা থেকে মোঃ ওয়াহিদুল (২৪) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার রাতে জেলার কালিয়াকৈর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃত মোঃ ওয়াহিদুল (২৪) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের মো. মৌজ আলী মল্লিকের ছেলে। বর্তমানে সে কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লিবিদ্যুৎ এলাকায় বসবাস করতো।

গাজীপুর ডিপি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গাজীপুর ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ টীম জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে মোঃ ওয়াহিদুল-কে ১৯পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :

গাজীপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮