০২:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

এক দশকে ১৭ কোটি টাকার বৃত্তি দিয়েছে ইডিইউ

প্রতিষ্ঠার পর গত এক দশকে ১৭ কোটি টাকার বৃত্তি দিয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দেওয়া ১২টি স্কলারশিপ ছাড়াও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা চারটি কোটায় পাচ্ছেন শতভাগ ছাড়।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২০০৮ সালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। নগরীর পূর্ব নাসিরাবাদে রয়েছে এর সুবিশাল ক্যাম্পাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল সাপোর্ট কমিটির এক সভা হয়েছে। এতে বর্তমান সেমিস্টারের আবেদনকারীদের ছাড় অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, অনেক শিক্ষার্থী অথবা তাদের পরিবারের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে। কিন্তু তারা যদি লেখাপড়ার প্রতি মনোযোগী থাকে, এবং ভালো ফলাফল করে, তাহলে তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সামস-উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিরেক্টর খলিলুর রহমান, প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব বিজনেসের ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ সামিউল আলম, বিবিএ’র সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক মোরশেদুল আরিফিন, এমবিএর প্রভাষক শারুল ইসলাম ও সিনিয়র সহকারী রেজিস্ট্রার ফারহানা আহমেদ।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি যে চারটি কোটায় বৃত্তি দিচ্ছে সেগুলো হল, অস্বচ্ছল কিন্তু মেধাবী, মুক্তিযোদ্ধার সন্তান ও অনুন্নত এলাকার শিক্ষার্থী, কর্মচারী এবং একই পরিবারের একাধিক শিক্ষার্থী।

বিবি/ ইএম

ট্যাগ :

এক দশকে ১৭ কোটি টাকার বৃত্তি দিয়েছে ইডিইউ

প্রকাশিত : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮