উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা সুজানগরের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে নতুন মুলকাটা পেঁয়াজ । সুজানগর পৌর হাট সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যাপক পেঁয়াজ আমদানী হচ্ছে। আর নতুন এ পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে পাঁচশত থেকে সাত শত টাকা মণ দরে ।যা গত বছরেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে ২২’শ থেকে ২৫’শ টাকা মণ দরে। নতুন এ মুলকাটা পেঁয়াজ উঠতে শুরু করায় পুরাতন পেঁয়াজও বর্তমানে অনেক কম দামে কেনা বেচা করতে দেখা যায় ক্রয় বিক্রয়কারীদের মধ্যে ।
সুজানগর উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানাযায় এবারে এই উপজেলায় সাড়ে ১৬’শ হেক্টর জমিতে নতুন এ মূলকাটা পেঁয়াজের আবাদ হয়েছে ।আর অনুকুল আবহাওয়া ও সঠিক সময়ে সার বিজ দেতে পারায় কৃষকেরা প্রতি বিঘা জমি থেকে ৩৬ থেকে ৪০ মণ পর্যন্ত পেঁয়াজ তারা ঘরে তুলতে পারবে বলে ধারণা করা হচ্ছে। পৌর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক আবুল হাশেম বলেন মুলকাটা পেঁয়াজ উৎপাদন করতে প্রতি বিঘায় তাদের শ্রমিক,সার ও বীজ সহ খরছ হয় ১৬ থেকে ১৮ হাজা টাকা ।আর বর্তমানে যে দামে তারা পেঁয়াজ বিক্রি করছে তাতে ব্যাপক লোকসান হওয়ায় হতাশ তারা ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান নতুন এ মুলকাটা পেঁয়াজ উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করায় এখন থেকে আস্তে আস্তে পেঁয়াজের দাম আরো কমতে শুরু করছে ।আর বর্তমানে কিছু কিছু কৃষকেরা মাঠ থেকে পেঁয়াজ তুলছে তবে আগামী সপ্তাহ থেকে উপজেলা সকল মাঠ থেকেই পুরোদমে কৃষকেরা পেঁয়াজ তোলা শুরু করবে ।এ দিকে সুজানগর পৌর বাজারে কাঁচাবাজার করতে আসা কাাঁচারীপাড়া ফিরোজ রানা ও চরভবানীপুর এলাকার কতুব উদ্দিন নামক ২ ব্যক্তি বলেন গত বছরের তুলনায় এবারে অনেক কম দামে পেঁয়াজ কিনতে পারছি ।
এবং কম দামে পেঁয়াজ কিনতে পারায় সংসারের কিছু টাকাও সাশ্রয় হচ্ছে।সুজানগরের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান সুজানগরের এই পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় তারা বিক্রি করে থাকেন ।
বিবি/ ইএম
















