কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনষ্টিটিউশন কেন্দ্রে সোমবার (১০ ডিসেম্বর) এসোসিয়েশান অব কুমিল্লা জেলা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন এর বৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা সকাল ১০- ১:০০টায় প্রথম পর্ব ও বিকাল ২ – ৪:০০টায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে তিতাস উপজেলার মোট ২০ টি স্কুলের ৫৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এসোসিয়েশনের সভাপতি মোঃ মনির হোসেন জানান, শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পরীক্ষাটি পরিচালনার দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি আইয়ুব খান, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মশিউর রহমান ও ফাতেমা মাসুদ, কেন্দ্র সচিব মোঃ আল-আমিন প্রমূূখ।
উল্লেখ্য, প্রতিবছর ন্যায় এবারও প্লে থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা এই এসোসিয়েশান এর মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিবি/ ইএম
















