একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সমর্থনে সোমবার (১০ ডিসেম্বর) পার্বত্য জেলার লামা উপজেলায় গনসংযোগ শুরু করেন লামা উপজেলার সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা থুইনুমং মার্মা।
থুইনুমং মার্মা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনের প্রার্থী ছিলাম, এবং দীর্ঘদিন লামা,আলীকদম.নাইক্ষ্যংছড়ি উপজেলার সাধারন মানুষের সেবায় কাজ করে আসছি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মাটির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতাকে শৈশব-কৈশোর কাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে ” শিক্ষা,শান্তি, ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমেই পার্বত্য অঞ্চলের মেহনতি সাধারণ মানুষের সাথে তৃণমুলে সাধারন মানুষের সাথে কাজ করে আসছি, এবং নেতা কর্মীদের ভালবাসার প্রতীক হিসাবে জননেত্রী মানসকন্যা শেখ হাসিনাকে ভালবেসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে মনোনয়ন সংগ্রহ করি,কিন্তু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ-হাসিনা দলীয় মনোনয়ন নৌকা-প্রতীক দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি কে তাই আমার নেত্রীর কথা মতে আমি নৌকার পক্ষে কাজ শুরু করি ।
তিনি আরো জানান, আমি কথা দিচ্ছি জন-নেত্রী শেখ হাসিনাকে আমাদের মধ্যে কোন বিভেদ নেই, আমাদের সকলের একটাই প্রতীক তা হলো নৌকা, আমার বিশ্বাস এবারও নৌকার বিজয় নিশ্চিত । আমি এবং আমার দলের সকল -নেতাকর্মীদের নিয়ে আজ থেকে রাত-দিন ২৪ ঘন্টা মাঠে কাজ করব ইনশাল্লাহ্ ।আগামী ৩০ তারিখে সারাদিন দিন নৌকায় ভোট দিব এবং অন্যদেরকেও নৌকায় ভোট দিয়ে বিজয় করতে সারাদিন কাজ করব ।
আমাদের প্রতিনিধি জানান, আজ লামা উপজেলায় আজিজনগরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনতে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে কাজ শুরু করেন ।এই সময় উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব আযম খান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন,এবং রফিক চৌধুরী (সাবেক সভাপতি) পরে আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিক চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আজিজনগর বাজারে সারাদিন নৌকা প্রতিকের পক্ষে লিফলেট বিতরন ও প্রচারনা শুরু করেন।
প্রসঙ্গ,শনিবার (১০ নভেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এবং তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন , শনিবার সকালে মনোনয়ন কিনে রবিবার বিকালে মনোনয়ন ফরম জমা দেন । ৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ২৩ ডিসেম্বর, আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৯ নভেম্বর ।বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন আয়োজিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী অনুষ্ঠানে পূর্ব ঘোষিত ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বের ভোটগ্রহণের দিন ঠিক করে তফসিল পুনঃনির্ধারণ করেন সিইসি।
বিবি/ ইএম
















