ময়মনসিংহের ভালুকা উপজেলার জমিরদিয়া গ্রামে বাথরুম থেকে সাথী আক্তার (২২) নামেএক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে শ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের সৌদি প্রবাসী সোহেলের স্ত্রীর।রবিবার (৯ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়াগ্রামের দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের দক্ষিন পাড়া
এলাকার তোতা মিয়ার কন্যা সাথী আক্তারের ৫/৬ বছর পূর্বে বিয়ে হয় পাশ্ববর্তীশ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে সৌদি প্রবাসী সোহেলেরসঙ্গে।গত তিন দিন আগে সাথী তার বাবার বাড়ীতে বেড়াতে আসেন।
আজ রবিবার রাতে হঠাৎ বাড়ীরবাথরুমে তার গলাকাটা নিথর দেহ পরে থাকতে দেখে বাড়ীর লোকজন।পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ এসে সাথীর মরদেহ উদ্ধার করেন।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে ময়না তদন্তের পর ঘটনার বিস্তারিত কারন বলা যাবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিবি/ ইএম























