০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আমরা সবাই ঐক্যবদ্ধ : সাঈদ খোকন

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম এবং ঢাকা- ২ আসনের প্রার্থী কামরুল ইসলামকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (১২ ডিসেম্বর) আজিমপুর কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারাভিযান ও কর্মীসভায় তিনি এ কথা বলেন। পরে তিনি কামরাঙ্গীর চরে পৃথক নির্বাচনী প্রচারাভিযান ও কর্মীসভায় অংশ নেন।মেয়র বলেন, ‘ঢাকা শহরের ৯৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি। যে কয়টি রাস্তা বাকি আছে সেগুলো এ মৌসুমে ঠিক করা হবে। আজিমপুর কবরস্থানে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করে দিয়েছি। আজ ঢাকার প্রতিটি রাস্তায এলইডি বাতিতে আলোকিত। আমরা যে কথা বলি অক্ষরে অক্ষরে তা পালন করি।’

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, আমরা আজ নৌকার প্রার্থী হাজি সেলিমকে আপনাদের হাতে তুলে দিতে চাই। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন। আর দলের ভেতরে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আওয়ামী লীগের রাজনীতি থেকে তিনি চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

রিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আমরা সবাই ঐক্যবদ্ধ : সাঈদ খোকন

প্রকাশিত : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮