০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত আধুনিক মতলব উপহার দিবো’

চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সন্ত্রাসমুক্ত আধুনিক মতলব উপহার দিবো। আওয়ামী লীগ দেশের উন্নয়ন চায়। আর বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ ধ্বংস হওয়া, সন্ত্রাস, দুর্নীতি লুটপাট করা। বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ শান্তিতে খেয়ে-পড়ে বসবাস করবে সেটাই আমাদের লক্ষ্য।

রোববার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমী মাঠ প্রাঙ্গণে বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরপর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া স্কুল মাঠ ও দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজারে আয়োজিত পথসভায় যোগ দেন নুরুল আমিন রুহুল।

আ’লীগের সংসদ সদস্য প্রার্থী রুহুল আরও বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব সেই স্বাধীনতা রক্ষা করা। আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই স্বাধীনতা সুরক্ষা থাকবে। মতলবের প্রত্যেকটা মানুষের জীবনকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে চাই। সরকারের ধারবাহিকতা রয়েছে বলেই আজকে উন্নয়নের ছোঁয়া প্রতিটি এলাকায় প্রামে গ্রমে যাচ্ছে।

সাবেক এই ছাত্রনেতা বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় আমি আপনাদের কাছে ভোট চাই। কারণ, নৌকা মার্কাই দেবে উন্নতি, নৌকা মার্কাই দেবে আপনাদের শান্তি, নৌকা মার্কাই করবে আপনাদের জীবনমান উন্নত। তিনি বলেন, বাগানবাড়ি একটি শান্তি প্রিয় ইউনিয়ন। আমি নির্বাচিত হলে বাগানবাড়ি ইউনিয়নকে একটি মডেল ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে উপহার দিবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জমাদারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম পলিটেকনিকের সাবেক ভিপি ও মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ প্রমুখ। উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, ঢাকা মহানগর ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন জমাদার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য জহির জমাদার, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা সুমন, জিকু’সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিবি/ ইএম

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

‘নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত আধুনিক মতলব উপহার দিবো’

প্রকাশিত : ০৯:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮