০১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াবে আ’লীগ

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে এ অঙ্গীকার করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইশতেহারে বলা হয়েছে।

এ ছাড়া আত্মকর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরি, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে জনপ্রতি দুই লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা ইতিমধ্যে প্রদান করা হচ্ছে।

ইশতেহারে প্রায় পাঁচ কোটি ৩০ লাখ তরুণদের উদ্দেশ্যে বলা হয়েছে, সরকার ক্ষমতায় গেলে তরুণরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন ও তরুণদের যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করার আহ্বান জানাতে পারবে।

২০২৩ সাল নাগাদ অতিরিক্ত এক কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গৃহীত হয়েছে।

এ ছাড়া এই সময়ের মধ্যে নতুনভাবে এক কোটি ১০ লাখ ৯০ হাজার মানুষ শ্রমশক্তিতে যুক্ত হবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াবে আ’লীগ

প্রকাশিত : ১২:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮