১০:১০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

১৯ ডিসেম্বর দাউদকান্দি হয়ে চট্টগ্রাম যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার উপ-কমিটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের র্নিবাচনী প্রচার উপ-কমিটির উদ্যোগে নির্বাচনী প্রচারণার ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে ১৯ ডিসেম্বর, বুধবার দাউদকান্দি হয়ে চট্টগ্রাম যাবে বলে জানানো হয়েছে।

বুধবার সকাল নয়টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে যাত্রা করবে নির্বাচনী এই কমিটি। যাত্রা পথে বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দির রাসেল স্কয়ারে পথসভা করবে তারা। এরপর দাউদকান্দির বিভিন্ন স্থানে কুমিল্লা- ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া ও নৌকার পক্ষে লিফলেট বিতরণ করবেন প্রচার কমিটি। এতে অংশ নেবেন অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ ১৫ জন তারকা। পরে প্রচারণা কমিটি, ফেনী, মিরেরসরাই হয়ে চট্টগ্রামে রাত্রী যাপন করবে।

পরের দিন বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ও রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করবে কমিটি। ধারাবাহিক প্রচার অভিযানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের খ্যাতিমান নায়ক নায়িকা, শিল্পী ও কলা কৌশলীগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের পক্ষে ডক্টর আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

১৯ ডিসেম্বর দাউদকান্দি হয়ে চট্টগ্রাম যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার উপ-কমিটি

প্রকাশিত : ০৯:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮