টাঙ্গাইলের সখীপুরে পুলিশের টহল গাড়ি ভাঙচুর করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় চওনা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
সখীপুর থানার ওসি আমির হোসেন জানান, রাতে মামলার আসামি ধরতে গেলে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা ইটপাটকেল দিয়ে ঢিল ছুড়ে পুলিশের টহল গাড়ি ভাঙচুর করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিবি/ ইএম



















