০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সেনাবা‌হিনী কারও পক্ষে যাবে না: ওবায়দুল কাদের

‘সেনাবা‌হিনী নিয়ে বিএনপির উল্লাসের কিছু নেই। সেনাবা‌হিনী কারও পক্ষে যাবে না’—বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের।

এ ছাড়া বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। অতীতে নির্বাচন কমিশন, পুলিশ ও বিচার বিভাগকে বিতর্কিত করেছেন।’সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঁয়া উপজেলা সদরের আতাতুত স্কুল মাঠে লাঙ্গলে প্রতিকে মহাজোট প্রার্থী লে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি কথার লোক তারা কাজ করে না। তারা কলা দেখাইছে, মুলা ঝুলাইছে—বাঙ্গালীকে হাইকোর্ট দেখাইছে। কোনো কাজ করেনি। আগামীতে ক্ষমতায় এলে আমরা ঘরে ঘরে গ্যাস দেবো। ৩০ তারিখ ফজর নামাজ মসজিদে পড়বেন। যাতে কোনো অশুভ শক্তি প্রভাব বিস্তার করতে না পারে।’

এ ছাড়া আজ সোমবার থেকে সেনাবাহিনী মোতায়েনকে স্বাগত জানান ওবায়দুল কাদের।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ফেনী-৩ আসনের মহাজোটের প্রার্থী লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সেনাবা‌হিনী কারও পক্ষে যাবে না: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮