পাবনা-২ আসনের (সুজানগরবেড়া) আংশিক এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭টি ভোট কেন্দ্র ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৩৭টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২৯৩২৪২জন এর মধ্যে পুরুষ ভোটার ১৪৫০১০ জন, মহিলা ভোটার ১৪৮২৩২ জন। এ আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক তিনবারের সাবেক এমপি মরহুম আহমেদ তফিজ উদ্দিনের জোষ্ঠ্য পুত্র আহমেদ ফিরোজ কবির বিগত দিনের রের্কড ভেঙ্গে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ২৪২৩৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতিকের এ কে এম সেলিম রেজা হাবিব পেয়েছেন ৫,৩৬৯ ভোট।
বিবি/ ইএম



















