০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাহার তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত

  • ইমরান মাসুদ :
  • প্রকাশিত : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • 142

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৬ সদর আসনে ১২৭ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৩০০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন পেয়েছেন ১৮ হাজার ৫৩৫ ভোট।

কুমিল্লা টাউন হল মাঠ থেকে কুমিল্লা সদর আসনের নির্বাচনী ফলাফল প্রচার করা হয়। এসময় আতশবাজি ফুটিয়ে আনন্দ উৎসব করা হয়। বিভিন্নকেন্দ্র থেকে নেতাকর্মীরা আনন্দ
মিছিল করে ফলাফল নিয়ে কুমিল্লা টাউন হলে আসেন।

পর পর দুইবার নির্বাচিত কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার ২০০৮ এর নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে
তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার নেতৃত্বে কুমিল্লা সদর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বর) কোতয়ালী মডেল থানার পক্ষ থেকে সদর সাংসদকে প্রানঢালা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বাহার তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত

প্রকাশিত : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮