০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে রিকসা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে মুজিবুর রহমান (৩০) নামের এক রিক্সাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবক ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।রোববার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মুজিব স্থানীয় দোকানদার আবদুল খালেককে বাসায় পৌঁছে দিতে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার শোনা মিয়ার ছেলে মহিউদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়। এর জের ধরে মুজিবকে ভারি বস্তু নিয়ে হামলা করে মহিউদ্দিন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে নিজেই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্হলে যায় এবং তাকে ক্লিনিকে নিয়ে যায়। পরে এসআই শাহাজ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়। জড়িত মহিউদ্দিনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কক্সবাজারে রিকসা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮