০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

১০ বছরের অগ্রগতি ধরে রাখতে হবে: নৌ প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১০ বছরে নৌ-মন্ত্রণালয়সহ বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। এজন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের সময় একটি কথা বলেছিলাম। অনান্য রাজনৈতিক দলও এ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলাম, এই মূহুর্তে নেতৃত্বের দিক দিয়ে শেখ হাসিনার বিকল্প কে আছে? এ মূহুর্তে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আমরা খুঁজে পাচ্ছি না। এ মূহুর্তে শেখ হাসিনার বিকল্প কেউ নাই। দল যারযার নৌকা সবার। আমরা দেখেছি, এবারের নির্বাচনে সেটাই হয়েছে। আমাদের সৌভাগ্য, আমরা এ ধরণের একটি নেতৃত্ব পেয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বারবার একটি কথাই বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নাই। আমি শুধু চাই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা যাতে বীরের জাতীতে থাকতে পারি। তার চাওয়া-পাওয়া এতটুকুই। সে চাওয়া-পাওয়ার জায়গায় তাকে সহযোগীতা করার আমাদের অনেক কিছুই আছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

১০ বছরের অগ্রগতি ধরে রাখতে হবে: নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯