স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা এম.এ কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.নুরুল আমিন রুহুল বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বাজি রেখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে।পাকিস্তান বাধ্য হয়ে জাতির জনক বঙ্গবন্ধু কে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।তিনি বলেন,বঙ্গবন্ধু ছিল হিমালয়ের মতো।বঙ্গবন্ধু জাতি সংঘে বীরদর্পে ভাষন দিয়েছিল। তিনি আরো বলেন,বিএনপি- জামায়াত জোট দেশে গভীর ষড়যন্ত্র করেছে।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যার পরিকল্পনা করেছে।তিনি বলেন,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,দূর্নীতি সমূলে ধ্বংস করা হবে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাড. শহীদ উল্যাহ প্রধান,যুগ্ম সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কালু,ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা হাসান ইমাম,মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির সাধারন সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌরসভার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, মতলব উত্তর উপজেলা হিন্দু,বৌদ্ব, খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম চন্দ্র সাহা,মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন শরীফ,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক শাহজালাল মাষ্টার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক প্রমুখ।উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক,জাপান-বাংলাদেশ হিউম্যান রাইটস মহাসচিব আমিনুল ইসলাম হান্নান,গাজী মুক্তারআকতার হোসেন,যুবলীগের কেন্দ্রিয় সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল,পৌরসভার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি,জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আলমাহমুদ টিটু,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাজহারুল ইসলাম মিজান,যুগ্ম আহবায়ক অ্যাড. সেলিম মিয়া, রাকিব হাসান মুন্না,জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ ।
বিবি/ ইএম



















