ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এ উপলক্ষ্যে শুক্রবার ফেনী যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সেনাপ্রধান।
বিবি/ ইএম





















