০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

ময়মনসিংহের সদর উপজেলায় অভিযানে যাওয়ার সময় সাখাওয়াত হোসেন নামে এক পুলিশের এটিএসআই গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাখাওয়াত হোসেন নগরীর নওমহল এলাকার ৩নং পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটে রবিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে নগরীর বদরের মোড় আর-কে মিশন রোড এলাকায়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উজ্জল কান্তি সরকার জানান, ভোর রাতে অভিযানে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন গুলিবিদ্ধ সাখাওয়াত হোসেনকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।

বিবি/ ইএম

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রকাশিত : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯