আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৪ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪৪ মিনিটে।
বিবি/রেআ
























