০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

হজে বিমান ভাড়া কমল ১০ হাজার ১৯১ টাকা

এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যাটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী। তিনি বলেছেন, এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রতি হজ যাত্রীকে বিমান ভাড়া প্রদান করতে হবে ১ লাখ ২৮ হাজার টাকা। যা গতবছরের তুলনায় কমেছে ১০ হাজার ১৯১ টাকা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে হজ্জ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গতবছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা ছিল। সব হজ যাত্রীরা যাতে সুন্দরভাবে হজ করতে পারে সেক্ষেত্রে বিমানের যা দায়িত্ব তা পালন করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সবার বক্তব্য শুনেছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মানুষের ভোগান্তি কমাতে পারি। প্রধানমন্ত্রী

এসময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন, টাকা কমালে শেখ হাসিনার পকেট থেকে যাবে। আবার বেশি করলেও তার পকেটে যাবে। সেটা বড় নয়। বরং আমারা গুরুত্ব দিবো হাজীরা যাতে ভাল ভাবে হজ পালন করতে পারে সেই চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সারাদেশের হজ যাত্রীরা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই পদক্ষেপ নেবেন। আর এর মাধ্যমে শেখ হাসিনার সরকারের সম্মানকে ধরে রাখতে হবে।

বিমানের টিকেটের দাম কমানোর প্রসঙ্গ তুলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি জানি বিমান প্রতিমন্ত্রী অনেক বেশি দয়ালু এবং ভদ্র মানুষ। তিনি আমাদের দাবী রেখেছেন তাকে এজন্য অনেক ধন্যবাদ।

তিনি বলেন, আল্লাহর মেহমানদের চোখে যেন পানি না ঝড়ে। যারা তাদের চোখে পানি ঝড়াবে তাদের চোখে আমরা রক্ত ঝড়িয়ে ছাড়বো ইনশাল্লাহ। এটা আমার পরিস্কার কথা। এক্ষেত্রে আশা করি হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকেন।

আমরা আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ নিতে চাই। এটা আমাদের দায়িত্ব। যোগ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

হজে বিমান ভাড়া কমল ১০ হাজার ১৯১ টাকা

প্রকাশিত : ০৮:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯