চাকরি থেকে অবসর নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরী। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনের সচিব ডা. জলিল তার দীর্ঘ ৪০ বছর সরকারী চাকরী জীবনের মধ্যে দু’যুগ ধরে বিএসএমএমইউ-তে চিকিৎসাসেবা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন।
ডা. আব্দুল জলিল চৌধুরীর অবসরজনিত বিদায় উপলক্ষে সম্প্রতি বিএসএমএমইউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণামূলক আলোচনায় ডা. জলিলের অবদান তুলে ধরেন।
উল্লেখ্য, আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানের ফেলো ডা. জলিল চৌধুরী ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসাসেবায় যুক্ত হন। এরপর ইন্টারনাল মেডিসিনের উপর এফসিপিএস ও এমডি ডিগ্রি অর্জন করেন তিনি।
বিবি/এসআর
























