১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মুরাদনগরে পাঁচ মিনিটে মিলছে বিদ্যুৎ সংযোগ

কুমিল্লার মুরাদনগরে ‘আলোর ফেরিওয়ালা’র কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে গ্রাহকরা।

গতকাল শনিবার সকালে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-১-এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে কার্যক্রমটি শুরু করেন কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমান। এ সময় এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সহিদুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আলহাজ উদ্দিন, আজিজুল হক, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর আজিজুল ইসলাম, হিসাবরক্ষক নজরুল ইসলাম, ওয়্যারিং পরিদর্শক মনসুর আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গোকুলনগর গ্রামের গ্রাহক ছকিনা বেগম বলেন, ‘আমি নতুন বিদ্যুৎ লাইন পাইছি। আমার ফটো (ছবি) ও কাগজ দিতে কিছু সময় দেরি হইছে; কিন্তু বিদ্যুৎ লাইন পাইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগছে।’

এ ব্যাপারে কুমিল্লা পবিস-১-এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘অফিস ও মধ্যস্বত্বভোগীদের হয়রানিরোধে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, গ্রাহক আবেদন ফি, জামানত, সদস্য ফিসহ আবাসিক সংযোগ পেতে ৫৫০ টাকা জমা দিলেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। আমরা আগামী মার্চ মাসের মধ্যে এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করতে কাজ করছি। তাত্ক্ষণিকভাবে মিটার (বিদ্যুৎ) পাওয়ার বিষয়টি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিবি/ ইএম

ট্যাগ :

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

মুরাদনগরে পাঁচ মিনিটে মিলছে বিদ্যুৎ সংযোগ

প্রকাশিত : ০৩:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯