১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

খাগড়াছড়িতে ৩০০ পিস ইয়াবাসহ মো: আব্দুল আলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।
২১ জানুয়ারি সোমবার দুপুর ২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা গেইটের নিকট হতে তাকে আটক করা হয়। আটককৃত মো: আব্দুল আলিম খাগড়াছড়ি পৌরসভার পশ্চিম মহাজন পাড়া এলাকার মরহুম হাজী আব্দুল মজিদের ছেলে।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুর রকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খাগড়াছড়ি-পানছড়ি সড়কের উপজেলা গেইট এলাকায় এসআই মো: ইমাম হাসান, এএসআই মো: আহসান হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে তার পকেটে থাকা সিগারেটের প্যাকেট হতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশের দল।

আটককৃত আব্দুল আলিম খাগড়াছড়ি জেলায় ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটদের মধ্যে অন্যতম বলে জানিয়েছেন ওসি।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এমএম সালাহউদ্দিন বলেন, মাদক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। অভিযান চলছে, আগামীতেও চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, অচিরেই এই মাদক নির্মূল হবে। আর এটা নির্মূলে নিরলস ভাবে কাজ করছে পুলিশ বিভাগ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

খাগড়াছড়িতে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ০৫:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯