০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক কাজী সিরাজ নিহত

  • ইমরান মাসুদ:
  • প্রকাশিত : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • 384

লক্ষ্মীপুরের কমলনগরে স্বাস্থ্য পরিদর্শক কাজী সিরাজ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। সোমবার সকাল ৯টার দিকে অটোযোগে লক্ষ্মীপুরে সিভিল সার্জন অফিসে যাওয়ার পথে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি চর জাংগালিয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, তিনি স্বাস্থ্য অধিদপ্তরে দীর্ঘদিন স্বাস্থ্য সহকারীর দায়িত্বে পালন করেছেন। সর্বশেষ স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

নিহতের ছেলে কাজী জিয়া উদ্দিন বাসেত তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী সিরাজের বড় ছেলে কাজী জিয়া উদ্দিন বাসেত লিও মাল্টিপল জেলা ৩১৫ বাংলাদেশ এর সাবেক প্রেসিডেন্ট। মেজো ছেলে ফারইষ্ট ইন্টা: ইউনিভাসির্টির সাবেক প্রভাষক। আরেক ছেলে সাইথ ইস্ট ব্যাংকের দক্ষিন আফ্রিকা এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার, ছেলে কাজী আসিফ আইনজীবি এবং ছোট ছেলে কাজী সামির নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। এছাড়াও তার একমাত্র কন্যা মোসা. নুসরাত মিথিলা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ।

কাজী সিরাজের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন এবং সিভিল সার্জন অফিসের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রবীণ এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এফোর্ট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসাইন, এস.ডি.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব হাসান এবং ট্রাম্প ক্যাফের সিইও সাইফুল ইসলাম।

মৃত্যুকালে কাজী সিরাজ ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা মঙ্গলবার মাগরিব নামাজের পর লক্ষীপুরে মরহুমের পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত হবে ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক কাজী সিরাজ নিহত

প্রকাশিত : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯