রাঙামাটি সদরের সাপছড়ি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা সম্পন্ন হয়েছে। তিনদিনব্যাপী প্রতিযেগিতা শেষে বুধবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিনসহ বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মঈন উদ্দিন জানান, বিদ্যালয় মাঠে গত তিনদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বুধবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল, দৌঁড়, উচ্চ ও দীর্ঘ ঝাঁপ ইত্যাদি ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবি/ ইএম





















