০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী

বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার বিকালে নৌ-সদর দফতরে বাহিনী প্রধানের কার্যালয়ে কমান্ড গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন আওরঙ্গজেব চৌধুরী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, আওরঙ্গজেব চৌধুরীর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আঞ্চলিক কমান্ডারগণ, নারায়ণগঞ্জের ডিইডব্লিউ’র ব্যবস্থাপনা পরিচালক, সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী

প্রকাশিত : ০৯:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯