গত বছরের ন্যায় এবারও আরন ডেনিম লি: এর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাভারের আরন ডেনিম লি: এর ফ্যাক্টরীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরন ডেনিম লি: এর চেয়ারম্যান, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার ও সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাজাকাত হারুন মানিক।
কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে খেলায় যারা বিজয়ী হন তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক।
এসময় তিনি ভবিষ্যতে আরো ভালো খেলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মজিবুর রহমান, ডিএমডি ও সিও সৈয়দ ইবনে মাজাকাত, পরিচালক হালিমা হারুন, পরিচালক গোলাম মঞ্জুর আহম্মেদ এবং উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিবি/ ইএম





















