০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মাসের শেষ দিকে আরেকটি শৈত্যপ্রবাহের আভাস

চলতি মাসের শেষে দেশে আরো একটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস বলেন, ‘চলতি মাসের ২৯, ৩০ও ৩১ তারিখের দিকে দেশের উপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্যপ্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

তিনি জানান, এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্য প্রবাহ। এরপর দেশে আর কোন শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

মাসের শেষ দিকে আরেকটি শৈত্যপ্রবাহের আভাস

প্রকাশিত : ০৩:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯