০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

শান্তির শহর এখন ফেনী : নিজাম 

  • এ কে আজাদ:
  • প্রকাশিত : ০৮:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
  • 324

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় ফেনীর তিনটি আসনেও মহাজোটের প্রার্থীরা স্মরণকালের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছে। ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) উপজেলা নিয়ে সংসদীয় আসন ২৬৫ গঠিত। এখানে দীর্ঘদিন পর নৌকার প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আক্তার বিপুল ভোটে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনুকে পরাজিত করেছেন।

ফেনী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীনকে (ভিপি জয়নাল) হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও হুসাইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে বিপুল ভোটে পরাজিত করেন। অন্যান্য জাতীয় নির্বাচনের পরে ফেনীতে সহিংসতা, জ্বালাও, পোড়াও ও অশান্তি বিরাজ করতো কিন্তু এবার মানুষ শান্তিতে আছে বলে দাবি করে সাধারণ জনগণ।

তারা বলেন, আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচনে পরে দেখতাম যে দল পরাজিত হতো, ওই দলের কর্মীরা পুরো জেলাতে দোকানপাট, রাস্তাঘাটে অশান্তিসৃষ্টি করতো। এবার আওয়ামী লীগ ফেনীর তিনটি আসনে যেতায় সেইরকম কোন অশান্তি সৃষ্টি হয়নি।এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এলে দেশের মানুষ শান্তিতে থাকে।

তিনি ছাড়া দেশের মানুষের শান্তির কথা কেউ চিন্তা করে না। এর আগে বিএনপি সরকারের আমলে দেশের সন্ত্রাসে ত্রাস সৃষ্টি হতো। বর্তমানে শান্তির নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন দেশের মানুষ আজ কত শান্তিতে আছে। ফেনীর মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং ব্যবসায়ীরা অবাধে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর জন্য ফেনীতে নির্বাচনের পরবর্তী কোন সহিংসতা ও অরাজকতা সৃষ্টি হয়নি। হাজারী আরো বলেন, উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত করে বিএনপি থেকে শুরু করে কোন দল উন্নয়নের কথা চিন্তা করে না এজন্য শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। দেশের মধ্যে কোন জ্বালাও পোড়াও নেই। তিনি শক্ত হাতে সব কিছু দমন করেছেন। দেশের মানুষ আজ স্বস্তিতে আছে, শান্তিতে আছে।

ভোটকেন্দ্র পাহারার নামে বিএনপি যে ভয়ভীতি দেখিয়েছে তা লাভ হয়নি। জনগণ শান্তিতে থাকার জন্য নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছে।এদিকে ফেনী যুবলীগের সহসভাপতি ও ফেনী পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোন সরকার দৃশ্যমান উন্নয়ন করেনি। ফেনী মহিপালে দেশের প্রথম ছয়লেইনের ফ্লাইওভার নির্মাণ করেছে শেখ হাসিনার সরকার। ফেনীবাসী আজ শান্তিতে ব্যবসা বাণিজ্য ও অবাধে চলাফেরা করতে পারে। যা আগে বিএনপি ক্ষমতা থাকার সময় সম্ভব হতো না।ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গত এক দশকে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী কাঠামোর ওপর দাঁড়িয়েছে বাংলাদেশ।

দেশবাসী এ উন্নয়নের কথা চিন্তা করে এবার নৌকাকে ইতিহাসের স্মরণকালের গণরায় দিয়েছে।ফেনী জেলা আওয়ামী লীগের একমাত্র কান্ডারী, যার নেতৃত্বে ফেনীর আওয়ামী লীগ দুর্বার গতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তার বলিষ্ঠ নেতৃত্বে ফেনীবাসী শান্তিতে আছে বলে জানান দাগনভূইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। যেখানে দেশবাসী ফেনীকে জানত সন্ত্রাসের জায়গায়।

নিজাম উদ্দিন হাজারী সে ফেনীকে শান্তির জেলাতে রূপান্তরিত করছেন। মানুষে মন খুলে যে কোন সমস্যা নিয়ে তার কাছে সরাসরি আসতে পারে। তিনি সুন্দর হাসিমুখে মানুষের সমস্যা সমাধান করেন। তিনি কর্মীবান্ধব নেতা। তিনি জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দের নিয়মিত খোঁজ-খবর রাখেন। আমি মনে করি ফেনী গণমানুষের নয়ণমনি নিজাম উদ্দিন হাজারীর সামনে দিনগুলোতেও শান্তির ধারা বজায় রাখবেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

শান্তির শহর এখন ফেনী : নিজাম 

প্রকাশিত : ০৮:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯