০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

কাউকে ক্ষুদ্র বা অবহেলিত ভাবলে চলবে না : প্রধানমন্ত্রী

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই রাষ্ট্র পরিচালনায় আসবে। শিক্ষা-দীক্ষা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে। আমি এটাই চাই।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি একথা বলেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, যারা বৃত্তি পেয়েছো প্রত্যেকেই আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে এবং দেশের সার্বিককাজে অবশ্যই অবদান রাখবে এবং নিজেদেরকে সেভাবে গড়ে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এখানে কাউকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাবলে চলবে না। সবাইকে ভাবতে হবে সবাই এদেশের নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে। শিক্ষা-দীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য আমাদের সব জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অহেলিত না থাকে। কেউ যেন দূরে পড়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

কাউকে ক্ষুদ্র বা অবহেলিত ভাবলে চলবে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯