১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আদালতে সেই চিকিৎসকের স্ত্রী মিতু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তাসলিমা আক্তার মিতুকে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ তাকে চট্টগ্রামের একটি আদালতে তোলে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নন্দনকানন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, স্ত্রীর পরকিয়ার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করেন চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।

নিহত আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। তিনি এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন। আত্মহত্যার আগে মোস্তফা আকাশ তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের আপত্তিকর ছবি ও চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেন ’তোমার প্রেমিকাদের (প্রেমিকদের) নিয়ে ভালো থেকো’।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

আদালতে সেই চিকিৎসকের স্ত্রী মিতু

প্রকাশিত : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯