০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

২০১৮-১৯ অর্থবছরে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়

২০১৮-১৯ অর্থবছরে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভূক্ত ৩৫টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি।

রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের এডিপির সভায় এসব তথ্য জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাপ্রধানগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় আরও জানানো হয়, এডিপিভূক্ত প্রকল্পের জন্য ২ হাজার ৮৫৪ কোটি ৬৫ লাখ এবং নিজস্ব প্রকল্পের জন্য ১ হাজার ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অর্থ বছরের প্রথম ছয় মাসে ৪ হাজার ১৭২ কোটি ৫৪ লাখ টাকার মধ্যে ১ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের শতকরা ৩৫ দশমিক ৫২ ভাগ।

এসময় প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি উন্নয়নের লক্ষ্যে নিয়ে এগিয়ে যেতে সকলের প্রতি আহবাণ জানান।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

২০১৮-১৯ অর্থবছরে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৪:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯